Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির সাবেক অধ্যাপক মিরাজ উদ্দীনের মৃত্যুতে উপাচার্যের শোক

শাবি প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক মিরাজ উদ্দিন মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (৫ এপ্রিল)বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় এ শোক জানান উপাচার্য।

শোক বার্তায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গণিত বিভাগের সাবেক অধ্যাপক মিরাজ উদ্দিন মণ্ডলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। শাবিপ্রবির গণিত বিভাগকে বিশ্বমানের বিভাগে রূপান্তর করতে অধ্যাপক মিরাজ উদ্দীনের অবদান অনস্বীকার্য। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.