Sylhet Today 24 PRINT

ফের শাবির ওয়েবসাইট হ্যাক

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০১৫

আরেকবার হ্যাক হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। বিশ্ববিদ্যলটির ভর্তি পরীক্ষার দুইদিন আগে বুধবার হ্যাক হয় ওয়েবসাইট।


তবে ওয়েবসাইট হ্যাক হলেও এতে ভর্তি সংক্রান্ত কাজে বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন শবির ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক জহিরুল ইসলাম ।

তিনি আরো বলেন, ওয়েবসাইট হ্যাক হলেও ভর্তি পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না। আর হ্যাক হওয়ার কারণে যাতে কোন সমস্যা না হয় এ ব্যপারে টেকনিক্যাল কমিটি কাজ করছে।

ওয়েবসাইট হ্যাক হলেও হ্যাকাররা কোন ডাটার ক্ষতি করেনি। তারা ওয়েবসাইটে লিখে দিয়েছে, 'ভর্তিতে বাধা সৃষ্টি আমাদের কোন উদ্দেশ্য নয়। আপনাদের সাইটের নিরাপত্তা দূর্বল এটা ধরিয়ে দেয়াই আমাদের উদ্দেশ্য।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.