Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এনআরসিবিই সেমিনার ২১ নভেম্বর

ডেস্ক রিপোর্ট |  ১৫ নভেম্বর, ২০১৫

সিলেটের স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স কর্তৃক আয়োজিত ‘ন্যাশনাল রিসার্চ কনফারেন্স অন বিজনেস এন্ড ইকোনোমিক্স (এনআরসিবিই)’ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনার ২১ নভেম্বর থেকে শুরু হবে। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সেমিনার অনুষ্টিত হবে। 

২১ নভেম্বর সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করবেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। 

স্বাগত বক্তব্য রাখবেন ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা। মূখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আজম। 

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করবেন মেট্রেপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, সহযোগী অধ্যাপক ড. মনিরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুনতাহা রাকিব প্রমুখ।

উল্লেখ্য যে, দুইদিনব্যাপী কনফারেন্সে বিভিন্ন বিষয়ের উপর দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকের ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে। সমাপনী দিন ২২ নভেম্বর বেলা আড়াইটায় কনফারেন্সে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.