সংবাদ বিজ্ঞপ্তি | ২০ জুন, ২০২১
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ফ্যাকাল্টি কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুন) সকাল ১১টায় সভাটি ভার্চুয়াল প্লাটফর্ম জুম এ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের ডীন ও সকল বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার সংযুক্ত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস সকল শিক্ষকবৃন্দকে সভায় সংযুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।