সিলেটটুডে ডেস্ক | ২২ জুন, ২০২১
লিডিং ইউনিভার্সিটির ৬৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির অরগানোগ্রাম এবং ক্যাম্পাসের মাস্টার প্ল্যান এর অনুমোদনসহ ৩ মে ২০২১ তারিখে অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৯তম সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বর্ধিতকরণ ও পদোন্নতির অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এতে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ, সরকার মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সদস্য প্রফেসর ড. মো. কবির হোসেন এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।