Sylhet Today 24 PRINT

গাছের ডাল পড়ে শাবির নিরাপত্তা কর্মী আহত

শাবি প্রতিনিধি |  ২৩ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাছের ডাল পড়ে এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৩ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত নিরাপত্তা কর্মীর নাম বাহার। তিনি বিকালে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সামনে অবস্থানের সময় তার উপর গাছের ডাল পড়ে। এতে তার পায়ে ও হাতে আঘাত লাগে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিল বলেন, আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি গাছের ডাল পড়ে নিরাপত্তা কর্মী বাহার আহত হয়েছেন। এতে তার শরীরে আঘাত লেগেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.