Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২১

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ আগস্ট) শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুম এ্যাপসে মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।

এই ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডীন ও সকল বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ের একাডেমিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে সভায় সংযুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.