Sylhet Today 24 PRINT

শোক দিবসে শাবি প্রশাসনের বিভিন্ন কর্মসূচি

শাবি প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২১

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ২ এর সামনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া শোক দিবসের কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.