Sylhet Today 24 PRINT

ইনাম চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২১

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি )-এর ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের বড় ভাই, শিক্ষাবিদ ও কলামিস্ট ইনাম উল্লাহ সাইদুল ইসলাম (ইনাম চৌধুরী) সোমবার ভোর সাড়ে পাঁচটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ইনাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইনাম চৌধুরী ১৯৫৪ সালের ১২ জুন সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মইনুল ইসলাম চৌধুরী। তিনি সিলেটের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.