Sylhet Today 24 PRINT

শাবির প্রক্টর হিসেবে দায়িত্ব নিলেন ড. আলমগীর

শাবি প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণ করেন সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির। আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।

এসময় নিজের অনুভূতি ব্যক্ত আলমগীর কবির বলেন, ‘উপাচার্য স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের জন্য সুষ্ঠুভাবে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.