Sylhet Today 24 PRINT

শাবিতে স্টাফ ক্যান্টিন উদ্বোধন

শাবি প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণে স্টাফ ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের সংগঠন শাবি কর্মচারী সমিতির মাধ্যমে পরিচালিত হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ স্টাফ ক্যান্টিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

এসময় উপাচার্য বলেন, সকলের জন্য সমৃদ্ধ এবং টেকসই কর্মপরিবেশ সৃষ্টির জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সকল স্টাফের জন্য ভালো মানের খাবার পরিবেশনের জন্য এই স্টাফ ক্যান্টিন আজ থেকে নতুনভাবে পথচলা শুরু করল। আগামীতে এই ক্যান্টিনের অধিকতর উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আলমগীর কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , কর্মচারী সমিতির সভাপতি জনাব শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.