Sylhet Today 24 PRINT

শাবিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন

শাবি প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন করা হয়েছে। এতে গরীব, দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, খাবার এবং ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু চত্বরে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান এবং উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে দিনটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সদস্য কাউসার আহমেদ কাইফ , সমাজবিজ্ঞান অনুষদের সহ-সভাপতি আলি আযম রাজু, ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন, সমাজকর্ম বিভাগের সহ-সভাপতি নাজমুল করিম, জি ই ই বিভাগের সভাপতি সাজ্জাদ রাজু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহ-সভাপতি পাপলু দাস, লোকপ্রশাসন বিভাগের সহ-সভাপতি ইমামুল হোসেন হৃদয়, বাংলা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ চিনু। এছাড়াও সাজিদুল ইসলাম সাজিদ, অমিত, শ্রাবণ, বেনজিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.