Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান ড. মাহবুবুর রশিদ

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাহবুবুর রশিদ।  

গত ১ অক্টোবর বিভাগের ১৩তম বিভাগীয় প্রধান হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. মাহবুবুর রশিদ।

তিনি বলেন, গণিত বিভাগকে একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিকসহ সার্বিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এছাড়া বিভাগের স্বর্ণালী অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যেতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মাহবুবুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণিত সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় বিভাগীয় প্রধানের অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় বিভাগের সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, সহকারী অধ্যাপক অমিত কুমার চক্রবর্তী, গণিত সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.