Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএসটিইউ), গোপালগঞ্জের উপাচার্য  অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবের আমন্ত্রণে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা বৃহস্পতিবার গোপালগঞ্জ পরিদর্শন করেন।

সেখানে তারা বঙ্গবন্ধুর উপর অধ‍্যয়নসহ বিশেষ করে একাডেমিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন‍্য সরকার মনোনীত পরিকল্পনা ও উন্নয়ন বিশেষজ্ঞ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.