Sylhet Today 24 PRINT

এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

শিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।

এ সূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা পরীক্ষার সূচি দেখতে পারবে।

সূত্রমতে, আটটি সাধারণ বোর্ডের মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা একযোগে ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ।

সকালের পরীক্ষা চলবে ১০-১টা পর্যন্ত। বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে ৫টা পর্যন্ত।

এ প্রথমবারের মতো প্রথমে এমসিকিউ (বহু নির্বাচনি) এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।

পুনরায় নিরীক্ষার জন্য পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.