শাবিপ্রবি প্রতিনিধি | ৩০ অক্টোবর, ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
শনিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।
তিনি বলেন, গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিনথিয়া।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলা বিভাগ। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।