Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১৯তম সভা ৩০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।  

সভায় লিডিং ইউনিভার্সিটির ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ও ২০২০-২০২১ এর ব্যয়, ৬৫ এবং ৬৬তম সিন্ডিকেট এবং ৩৭তম ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।

সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, সৈয়দ রাফে হাই, সৈয়দ আব্দুল হান্নান, দেওয়ান সাকিব আহমেদ, মো: জাকির হোসেন,  ট্রাস্টি বোর্ডের সচিব শায়েখুুল হক চৌধুরী, আমন্ত্রিত সদস্য হিসেবে  মো. আক্তারুজ্জামান এবং রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.