শাবি প্রতিনিধি | ৩০ অক্টোবর, ২০২১
পথশিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উদযাপন করেছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।
শনিবার (৩০ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতির জন্মদিন উদযাপন শুরু করে সংগঠনটি। এরপর বেলা ২ ঘটিকায় পথ শিশুদের নিয়ে কেক কেটে এবং অর্ধশতাধিক পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরবর্তীতে বেলা ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জন্মদিন উপলক্ষ্যে ত্রিশের অধিক বৃক্ষরোপন করেন ছাত্র সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন শাবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মোঃ খলিলুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম ও ফজলুল হক, সমাজ বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, সাধারন সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ ও যুগ্নসাধারন সম্পাদক সাকিব, ফরহাদ হোসেন, মাকসুদ নোবেল ও স্থাপত বিভাগ ছাত্রলীগের সাধারন সম্পাদক হলি পাথাং বম, লোক প্রশাসন বিভাগ ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম ও জাহিদ, রেদুয়ানসহ দুই শতাধিক নেতা-কর্মী।