Sylhet Today 24 PRINT

১৯ মাস পর আজ থেকে শাবিতে সশরীরে ক্লাস শুরু

শাবি প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২১

দীর্ঘ ১৯ মাস পর আজ মঙ্গলবার (২ নভেম্বর) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু হবে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, গত ২৫ অক্টোবর আমরা আবাসিক হল সমূহ খুলে দিয়েছি। শিক্ষার্থীরা আগামীকাল ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু করবে। তবে ক্যাম্পাসে অবস্থান কালীন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে গতবছরের মার্চ থেকে বন্ধ ছিলো শাবিপ্রবি ক্যাম্পাসে সশরীরে পাঠদান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.