Sylhet Today 24 PRINT

গোলাম কিবরিয়ার মৃত্যুতে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ নভেম্বর, ২০২১

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক পরিচালক (অর্থ) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন করেছেন।

তার মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীরভাবে শোকাহত।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে।

উল্লেখ্য, বর্ণাঢ্য চাকুরী জীবনে সৈয়দ গোলাম কিবরিয়া বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন। তিনি জনতা ব্যাংক এবং এবি ব্যাংকের পরিচালক ছিলেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ তিনি পরিচালক (অর্থ) পদে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিকে হারালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.