Sylhet Today 24 PRINT

শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে সংগঠনের প্রচার সম্পাদক কার্টুন ফ্যাক্টরি বিষয়টি নিশ্চিত করেন।

কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছে স্বপ্নোত্থান, কোষাধ্যক্ষ হিসেবে নোঙর, প্রচার সম্পাদক হিসেবে কার্টুন ফ্যাক্টরি, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছে চোখ ফিল্ম সোসাইটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.