Sylhet Today 24 PRINT

শাবি স্পীকার্স ক্লাবের দশ বছর পূর্তি

ডেস্ক রিপোর্ট |  ০১ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অন্যতম সংগঠন স্পীকার্স ক্লাবের দশ বছর পূর্তি হয়ে এগারো বছরে পদার্পণ করল। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

র‌্যালির পর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শাবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এটিএম শহীদুল হক মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন শাবি স্পীকার্স ক্লাবের সভাপতি মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি পিংকি সাহা প্রমুখ।

শাবি স্পীকার্স ক্লাবের সভাপতি মহীউদ্দিন মহী জানান, 'প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ারে যাতে ইংরেজী বিষয়ক কোনো সমস্যায় না পড়তে হয় সে লক্ষ্যে স্পীকার্স ক্লাব কাজ করে যাচ্ছে।'

সবার ভালোবাসায় এ সংগঠন আরো এগিয়ে যাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.