Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ালটন প্লাজা চাকরি মেলা’ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২১

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ওয়ালটন এর উদ্যোগে দু’দিন ব্যাপী ‘ওয়ালটন প্লাজা চাকরি মেলা’ ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিপুল সংখ্যক স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীসহ সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রীধারী চাকুরী প্রার্থীরা উক্ত মেলায় অংশ গ্রহণ  করেন।

মেলায় চাকুরী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় ওয়ালটন বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এইচ আর, হেড অব ডিভিশন-৬, চীফ ডিভিশনাল অফিসার, হেড অব অডিট এন্ড কমপ্লায়েন্স, হেড অব ক্রেডিট, এরিয়া ম্যানেজার, ক্রেডিট মনিটরিং ম্যানেজার এবং বিভিন্ন প্লাজা ম্যানেজারগণ।

‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ থেকে নির্বাচিত প্রার্থীদের ওয়ালটন বাংলাদেশ লিঃ এর বিভিন্ন প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ ও সেলস অফিসার-এর ১৪৫টি পদে নিয়োগ প্রদান করা হয়। এছাড়াও এ মেলা থেকে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভবিষ্যতে ওয়ালটনের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের জন্য অপেক্ষমান রাখা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ  কর্তৃপক্ষ ‘ওয়ালটন প্লাজা চাকুরী মেলা’ আয়োজনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ওয়ালটন কর্তৃপক্ষও সুন্দর ও সু-শৃঙ্খল মেলা আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.