Sylhet Today 24 PRINT

শনিবার থেকে দ্বিতীয় ডোজের টিকা পাবেন শাবির শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০২১

আগামী শনিবার (২৭ নভেম্বর) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, আগামী শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীদের করোনা দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

মেডিকেল প্রশাসক বলেন, আমরা গত ১৬ অক্টোবর থেকে এ টিকা কার্যক্রম শুরু করেছি। এটি ২৭ অক্টোবর এসে শেষ হয়। এরপরও বাদ পড়া শিক্ষার্থীদের ১৪ নভেম্বর সর্বশেষ প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সবমিলিয়ে ৯ দিনে ২ হাজার ১৭ জন শিক্ষার্থীকে এক ডোজ করে ফাইজারের টিকা দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.