Sylhet Today 24 PRINT

শাবির শিকড়’র দুই দশক, দুইদিনব্যাপী উদযাপনের উদ্যোগ

শাবি প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন 'শিকড়' র দুই দশক পুর্তি উপলক্ষে আগামী ৩ ও ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) দুইদিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচী পালন করবে সংগঠনটি।

প্রথমদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংগঠনটির কর্মী, শোভাকাঙ্খীদের নিয়ে আনন্দ মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে। একইদিন বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অংশ নিবে সিলেট সংগীত পরিষদ, নগরনাট, শিকড় (মৃত্তিকা মাধুর্যে) ও সুনামগঞ্জের প্রখ্যাত বাউল দল। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

এছাড়াও পরদিন সারাদিনব্যাপী শিকড় মিলনমেলা অনুষ্ঠিত হবে যা শুধুমাত্র শিকড়ের সদস্যদের জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.