Sylhet Today 24 PRINT

শাবিতে ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি

শাবি প্রতিনিধি  |  ০৯ ডিসেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে রোববার (১৯ ডিসেম্বর)।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি জানান, রোববার ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে। এতে ১৯ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর থেকে যথারীতি অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এছাড়া ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকব। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ২ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা পুনরায় চালু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.