Sylhet Today 24 PRINT

পিটসবার্গ ইউনিভার্সিটির সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের আলোচনা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২১

আমেরিকার পিটসবার্গ ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতার সম্ভাব‍্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

বুধবার (৮ ডিসেম্বর) ইউনিভার্সিটি অব পিটসবার্গের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ক্রিস্টোফার ড্রু আর্মমস্ট্রং এর আমন্ত্রণে থিসিস পরিক্ষক হিসেবে তাদের ফাইনাল ইয়ার প্রজেক্টস রিভিউ করতে সেখানে যান প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

সেখানে তিনি ইউপিট স্কুল অব আর্টস এন্ড সায়েন্সেস ভিজিট করেন, পাশাপাশি তাদের সাথে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ‍্যে সহযোগিতার সম্ভাব‍্য ক্ষেত্রগুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.