Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিজয় দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি মো. জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান ভূইয়া মিঠু, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, দপ্তর সম্পাদক সজল সাহা, মৃন্ময় দাশ ঝুটন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.