Sylhet Today 24 PRINT

শাবিতে দেওয়ালে পোস্টারিংয়ের উপর নিষেধাজ্ঞা

শাবি প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক ভবনের দেওয়ালে পোস্টার লাগানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন ছাত্রছাত্রী ও সংগঠন কর্তৃক নির্ধারিত বোর্ডের বাইরে বিশশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেওয়ালে পোস্টার লাগিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। সবাইকে সতর্ক করা হলো যে, এখন থেকে পোস্টার নিজস্ব বোর্ডে লাগাতে হবে।

নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.