Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে চলবে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম

লিডিং ইউনিভার্সিটি প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২২

জাতীয় পলিসির সাথে সমন্বয় করে চলতি বছর থেকে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সকল বিষয়ে সেমিস্টার পদ্ধতিতে (Duel Semester) শিক্ষাকার্যক্রম  পরিচালিত হবে।

বুধবার (৫ জানুয়ারি ২০২২ ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের  বোর্ডরুমে  অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.