শাবি প্রতিনিধি | ০৫ ডিসেম্বর, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন:অফিস ও অর্থ ব্যবস্থাপনার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে দিন ব্যাপি এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
কর্মাশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, প্রতিটি প্রতিষ্ঠান প্ররিচালনার জন্য অফিস ও অর্থ ব্যবস্থাপনা অতিব গুরুত্বপূর্ণ এবং এ ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে যোগ্য, দক্ষ, কর্মঠ এবং দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের যে কোন স্থরের কর্মকর্তাই প্রতিষ্ঠান পরিচালনায় একটি নিদিষ্ট ভূমিকা পালন করে থাকে।
তিনি আরও বলেন সকল কর্মকর্তা কর্মচারীকে নিয়মানুবর্তী হতে হবে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক আবদুল আওয়াল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াল উদ্দিন বিশ্বাস এবং আইকিউএসির সহ-পরিচালক অধ্যাপক আশরাফুল আলম প্রমূখ।
দিন ব্যাপি কর্মশালায় বিশ্ববিদ্যালয় থেকে ৪০জন্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।