Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২২

উপাচার্যের পদত্যাগে আন্দোলনের ভাষা পরিবর্তন করে অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন তারা।

শনিবার (২৯ জানুয়ারি) বিকালে আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসের  গোলচত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযানে নামেন শিক্ষার্থীরা।

এ সময় পুরো ক্যাম্পাসের ময়লা পরিষ্কার করেন এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অভিযানে ২০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেয়।

এদিকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া ক্যাম্পাসে ৫টি চাষাভুষার টং দেওয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.