Sylhet Today 24 PRINT

রাবির নতুন প্রক্টর আসাবুল হক

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা সদ্য সাবেক প্রক্টর লিয়াকত আলী অব্যাহতির দাবি জানান।

শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রক্টরকে অব্যাহতি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.