Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ডেকেয়ার সেন্টার উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ও কর্মকর্তাদের সহায়তার লক্ষ‍্যে একটি ডেকেয়ার সেন্টার চালু করা হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ক্রমাগত উন্নয়ন এবং অনুমোদিত মাস্টার প্ল‍্যানের সাথে সামঞ্জস্য রেখে রাবেয়া খাতুন চৌধুরী ডেকেয়ার সেন্টারটি দ্বিতীয় একাডেমিক ভবন (রাগীব আলী ভবন) এর নিচতলায় খোলা হয়েছে।

সোমবার ডেকেয়ার সেন্টারটি উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.