Sylhet Today 24 PRINT

শাবিতে চ্যাম্পিয়নস লীগের খেলোয়াড় নিলাম সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত "মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লীগ ২০১৫" এর প্রথম পর্বের আয়োজনে খেলোয়াড় নিলাম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাবির সেন্ট্রাল অডিটোরিয়ামে নিলাম অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রোক্টর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তর প্রধান সৌদ বিন আম্বিয়া, ফ্যাশন হাউস মাহা’র সত্ত্বাধিকারী, ডিসট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন সিলেট (ডিএফএ)’র প্রেসিডেন্ট ও  সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।

উক্ত নিলাম অনুষ্ঠানে সর্বোচ্চ ১৩০০০ টাকা মূল্যে কাজল বৈষ্ণবকে কিনে নেয় চেতনা ৭১। সর্বোচ্চ ২১৪০০ টাকা নিলাম করে দলগঠন করে, এফ সি টার্বাইন। এসময় উপস্থিত ছিলেন মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লীগ ২০১৫ কমিটির কনভেনর- ফারুক ফয়সাল, ট্রেজারার মাহবুব আরিফ, প্রেসিডেন্ট স্পোর্টস সাস্ট  মোহাম্মদ আর রাফি, সাধারন সম্পাদক হাফিজ আল আসাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.