Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের পরীক্ষা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২২

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০২২ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় পরীক্ষাহল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

এসময় ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম,  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা  নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ এবং রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম উপস্থিত ছিলেন।

পরীক্ষার হল পরিদর্শনকালে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম চলায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.