Sylhet Today 24 PRINT

শাবিতে খুলছে আধুনিক ভাষা ইনস্টিটিউট

শাবি প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট খোলার বিষয়ে অনুমোদন দিয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আধুনিক ভাষা ইনস্টিটিউট খোলার অনুমোদন সংক্রান্ত বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

এ প্রসঙ্গে শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, ভাষার বিকাশ, গবেষণার জন্যে ভাষা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন দেশের ভাষা শেখার সুযোগ রয়েছে। তিনি শীঘ্রই ইনস্টিটিউট চালুর কথা জানান।

এর আগে গত ৩রা ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.