Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে \'কটূক্তি\' করায় শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২৩ মে, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটুক্তি ও অবান্তর মন্তব্যের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।

সোমবার (২৩ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক সহ সম্পাদক নাজমুস শাকিব অভি, ছাত্রলীগ নেতা তারেক হালিমী,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, সুমন মিয়া,সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার,মো. মোস্তফা সাজ্জন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.