Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ সহকারী প্রভোস্ট

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩১ মে, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নতুন ছয় সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা।

নিয়োগপ্রাপ্তরা সহকারী প্রভোস্টরা হলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অব বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, সহকারী অধ্যাপক আসিফ মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, স্থাপত্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের প্রভাষক মাহাবুব আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.