Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ৩ দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ জুন, ২০২২

সিলেটে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ৩ দিনব্যাপী এডমিশন ফেয়ারের আয়োজন করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। শনিবার (১১ জুন)  সামার-২০২২ সেমিস্টারে ভর্তির জন্য এই এডমিশন ফেয়ার শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা চলবে আগামী সোমবার (১৩ জুন) পর্যন্ত।

তিন দিনব্যাপী এই এডমিশন ফেয়ারের ১ম দিন সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক  কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর।

উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ গুণগত শিক্ষা প্রদানে সচেষ্ট, মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। তিনি এই সুবিধা গ্রহণের জন্য সবাইকে আহবান জানান।

এদিকে এডমিশন ফেয়ার উপলক্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এবং সকল বিভাগীয় প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.