Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৬ জুন, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে নতুন সভাপতি হিসেবে নাজমুল হুদা (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লা আল মাসুদ (দৈনিক দেশরুপান্তর) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম। এরআগে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে রাশেদুল হাসান (দৈনিক নয়া শতাব্দী), যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালেরকণ্ঠ),  কোষাধ্যক্ষ পদে হাসান নাঈম (সিলেটটুডে) ও দফতর সম্পাদক পদে জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব ( দৈনিক কাজির বাজার) আদনান হৃদয় ( দৈনিক অধিকার) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক জায়েদা শারমীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.