Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট |  ১৭ ডিসেম্বর, ২০১৫

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় ইউনিভার্সিটির শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এক বর্ণাঢ্য বিজয় র্যালী বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় ক্যাম্পাসে এক বিশেষ আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আইন ও বিচার বিভাগের সহকারি অধ্যাপক গাজী সাইফুল হাসানের উপস্থাপনায় বিশেষ আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্টান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। পরবর্তীতে মহান বিজয় দিবস নিয়ে আলোচনায় অংশ নেন উপ উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রফেসর এমিরেটস মোহাম্মদ আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও পক্টর অধ্যাপক মো. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা ও বিচার বিভাগের ছাত্র ফারহান সাদিক।

আলোচনা সভায় বক্তারা বলেন,মহান একাত্তরের বিজয়ের অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যৎ এ তরুণ প্রজন্মকে আরো বিজয় অর্জন করতে হবে।

বক্তারা আরো বলেন,এই বছরের বিজয় দিবসের দিন টা অন্যরকম গর্বের বটে।কারণ জাতি কিছুটা হলেও যুদ্ধাপরাধীর  বিচার পেয়েছে।

আলোচনা সভা শেষ হয়ার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.