Sylhet Today 24 PRINT

৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে সিকৃবি’র ভর্তি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট |  ১৭ ডিসেম্বর, ২০১৫

লেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে।

১৯ ডিসেম্বর (শনিবার) বেলা ২ টায় সিলেটের ৪টি প্রতিষ্ঠানে এ ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর সিকৃবির ছয়টি অনুষদের অধীনে ৫ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রকাশিত সিট প্ল্যান অনুযায়ী সিকৃবি ক্যাম্পাসসহ মোট ৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে।

অন্য কেন্দ্রগুলো হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট সরকারি কলেজ।

ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রার্থীদের তালিকা ও সিট প্ল্যান প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) পাওয়া যাবে।

সিট প্ল্যান: 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রোল: ২০০০১ থেকে ২১৮৫১ পর্যন্ত, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে ২১৮৫২ থেকে ২২৯৫৭ পর্যন্ত, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রোল: ২২৯৫৮ থেকে ২৪০৫৭ পর্যন্ত এবং সিলেট সরকারি কলেজ কেন্দ্রে রোল: ২৪০৫৮ থেকে ২৫৩৪১ পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.