Sylhet Today 24 PRINT

শাবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২৮ ডিসেম্বর

শাবি প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘ শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন’র নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পলন করছেন মো. আবু ইউসুফ (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) এবং রাজীব সী (প্রশাসনিক কর্মকর্তা)।

নির্বাচন কমিশন সূত্র জানায়,অফির্সাস এসোসিয়েশন নির্বাচন-২০১৫ তে আওয়ামী-বাম সমর্থিত মুজিব-তাজিম প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত জয়নাল-মুর্শেদ প্যানেল এবারে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। দুই প্যানেলে ১১ টি পদের বিপরীতে দুটি মোট ২২ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন । আর এবার ভোটার সংখ্যা হচ্ছে মোট ২০২ জন।

আওয়ামী-বাম সমর্থিত মুজিব-তাজিম প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. মুজিবুর রহমান (পরীক্ষা নিয়ন্ত্রক), সহসভাপতি পদে এ.কে.এম ফেরদৌস (অতিরক্তি পরিচালক,পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর), সাধারণ সম্পাদক পদে মো. তাজিম উদ্দিন (সহকারী মহাবিদ্যালয় পরিদর্শক), সহ-সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম (সহকারী প্রশাসনিক কর্মকর্তা), কোষাধ্যক্ষ পদে শাহীন আহম্মেদ চৌধুরী (সহকারী রেজিস্ট্রার)। এছাড়া ৬টি সদস্য পদে রয়েছেন আ.ন.ম জয়নাল আবেদীন (হিসাব পরিচালক), সৈয়দ হাবিবুর রহমান (প্রধান প্রকৌশলী), মো. মঈনুল ইসলাম চৌধুরী (ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার), মো. ফেরদৌস রহমান (সিনিয়র টেকনিক্যাল অফিসার), মো. ফখর উদ্দিন (সহকারী পরিচালক,অর্থ ও হিসাব দপ্তর) এবং নূরজাহান ফাতেমা (সহকারী প্রশাসনিক কর্মকর্তা)।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জয়নাল-মুর্শেদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. জয়নাল ইসলাম চৌধুরী (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), সহসভাপতি পদে আহমদ মাহবুব ফেরদৌসী (উপ-রেজিস্ট্রার), সাধারণ সম্পাদক পদে মো. মুর্শেদ আহমদ (উপ পরিচালক,অর্থ ও হিসাব দপ্তর), সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল হক (সহকারী রেজিস্ট্রার),কোষাধ্যক্ষ পদে বাবুল হোসেন (সিনিয়র টেকনিক্যাল অফিসার)। এছাড়া ৬টি সদস্য পদে রয়েছেন মো. নঈমুল হক চৌধুরী (অতিরিক্ত হিসাব পরিচালক), সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির (অতিরিক্ত রেজিস্ট্রার), মো.ইউনুস আলী (উপ-রেজিস্ট্রার), মো. মতিউর রহমান খান (সহকারী গ্রন্থাগারিক), মখলিছুর রহমান (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক), আবুল বাশার মো. এনায়েত হোসেন (স্টোর অফিসার)।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা তাজিম উদ্দিন জানান, আমি বর্তমান সাধারণ সম্পাদক। গত এক বছরে আমি কর্মকর্তাদের বিভিন্ন দাবি আদায়ে ভূমিকা রেখেছি। আশা করি এবারও আমাকে নির্বাচিত করে আসমাপ্ত দাবি আদায়ের সুযোগ দিবে।

নির্বাচন কমিশনার রাজীব সী জানান, ‘কর্মকর্তা সমিতির নির্বাচনে কমিশনের প্রস্তুতি গ্রহণ চলছে। আশা করি দ্রুতই প্রস্তুতি শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.