Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০২২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ২০ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটির মেয়াদ এক বছর বলে উল্লেখ করে আশিকুর রহমান আশিক সভাপতি ও মো. এমদাদুল হোসেন সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এ ছাড়া সহ সভাপতি পদে শরীফ হোসেন, বিশ্বজিৎ দাশগুপ্ত, এ কে এম কামরুজ্জামান পিন্টু, মহতাসিম বিল্লাহ সাজিদ, সাব্বির মোল্লা, ফকরুল ইসলাম তুষার ও রিয়াজুল ইসলাম রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে প্রান্ত ইসলাম, তফিকুর রহমান সাম্য, সরোয়ার জাহান শিশির ও জুনায়েদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে ছয়জনকে। তারা হলেন,খন্দকার মো. সাঈদ হৃদয়, আরমান হোসেন, মোশারফ হোসেন, আকাশ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মিজান ও আব্দুল্লাহ আল বাকি রাফাত।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখট ভট্টাচার্য কমিটির অনুমোদন দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.