শাবিপ্রবি শাবিপ্রবি | ২৭ আগস্ট, ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয় বলে জানান মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান।
তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী হল উদ্বোধন করা হবে। এ উদ্বোধনকে কেন্দ্র করে হলের যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।
তিনি বলেন, শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে হলের নতুন রুমগুলোতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা থাকতে পারবে। তাই আজকে (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে হলে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত।
তিনি আরো বলেন, হলে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। হলের খাবারের মান, পড়াশোনার পরিবেশ, ইন্টারনেট, নিরাপদ পানিসহ বিভিন্ন সুয়োগ-সুবিধা রয়েছে। হলের সৌন্দর্য বর্ধনে চারপাশ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা সুন্দর একটি পরিবেশে থেকে পড়াশোনা করুক।