Sylhet Today 24 PRINT

স্নাতক ভর্তি: রিলিজ স্লিপে আবেদন ২৩ ডিসেম্বর থেকে

ডেস্ক রিপোর্ট |  ২১ ডিসেম্বর, ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ০৯ জানুয়ারি ২০১৬’র রাত ১২টা পর্যন্ত চলবে আবেদন কার্যক্রম।

যে সব শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তাদের মধ্যে রয়েছেন যারা মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি বাতিল করেছেন তারাই মূলত রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এবং  admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.