Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২২

জাতীয় শোক দিবস স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মুজিব নামে বুকের ভেতর রক্তধারা বয়, শোককে করবো শক্তি, এই দৃঢ় প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সহকারী প্রক্টর আমিনুর রশীদ।

আলোচনা সভায় অতিথিবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখেন গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি ডাঃ অসীম রঞ্জন রায়, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি শরীফুল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত ইসলাম ও জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, আকাশ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মিজান ও কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম ছুরুক।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.