শাবিপ্রবি প্রতিনিধি | ৩১ আগস্ট, ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন পাঁচ সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী।
এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ততিতে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তাঁরা।
নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ এর সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক সাজিদ আহমেদ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ, ওশেনোগ্রাফি বিভাগের প্রভাষক ফয়সাল ছোবহান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের প্রভাষক এ কে এম ফাখরুল হোসেন।