Sylhet Today 24 PRINT

শিক্ষার মান নির্ণয়: শীঘ্রই কলেজের র‌্যাংকিং

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৫

শিক্ষার মান নির্ণয়ে শীঘ্রই কলেজগ‍ুলোর মধ্যে র‌্যাংকিং করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় মিরপুর ঢাকা কমার্স কলেজের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. হারুণ অর রশীদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে নিয়ে দেশব্যাপী শিগগির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। 

‘একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে গড়ে তোলার চেষ্টা চলছে। ২০১৮ সালের মধ্যভাগ থেকে এটি হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয়। কলেজগুলোর শিক্ষার মান নির্ণয়ে শিগগির র‌্যাংকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।‘

কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু সাঈদ ।

এ সময় উপাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলামও বক্তব্য রাখেন । ‍

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.